ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন বৈঠক থেকে ববি ছাত্রলীগের পাঁচ কর্মী আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের অভিযোগে গত শুক্রবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

গতকাল শনিবার কোতোয়ালি থানায় ববি ছাত্রদল কর্মী মো. হুমায়ন কবির সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল, একই বিভাগের আরেক শিক্ষার্থী আকরাম খান ইমন, সমাজবিজ্ঞান বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী মহিদুর রহমান বাকী এবং রাকিব হাসান রনি ও রুম্মান হওলাদার।

এর আগে গত শুক্রবার রাতে বরিশাল নগরের ২২ নম্বর ওয়ার্ডে রূপাতলী হাউজিংয়ের ছায়া নিকেতন ভব‌নের এক‌টি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। গোপন মিটিং করার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ভবনটি ঘিরে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়াল ম‌ডেল থানার প‌রিদর্শক (তদন্ত) সঞ্জীব কুমার নাথ বলেন, রাতে রুপাতলি থেকে আটক করা পাঁচজনকে ৯/১২ ধারায় করা একটি মামলায় আদালতে পাঠালে আদালত তাদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

গোপন বৈঠক থেকে ববি ছাত্রলীগের পাঁচ কর্মী আটক

আপডেট সময় : ০৯:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬