ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দুটি পিস্তলসহ যুবক আটক

  • মোঃ নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে দুটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করে ছাত্র জনতা। পরে সেনা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
আটককৃত সোহেল ওই এলাকার  মো. হারুনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিক্সাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি ধামকি দিয়ে গুলি করার ভয় দেখায়। এসময় তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় ছাত্র জনতা তাদের ধাওয়া করে। এসময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল ধরা পড়ে।
তার কাছ থেকে রিভলবার ও নাইন এম এম নামে দুটি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে অস্ত্রধারী যুবক ও অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে স্থানীয় লোকজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার কিংবা কিভাবে এখানে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

লক্ষ্মীপুরে দুটি পিস্তলসহ যুবক আটক

আপডেট সময় : ০৬:৩৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪