ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চৌদ্দগ্রামে স্বামীর ২য় বিয়ের খবর শুনে প্রথম স্ত্রীর আত্মহত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর ২য় বিয়ের খবর শুনে রাফেয়া আক্তার (২১) এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের আতাকরা গ্রামের ওমান প্রবাসী ওবায়দুল ইসলামের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে (২৮ অক্টোবর) সোমবার দুপুরে ।
তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ।

স্বাস্থ্যকপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার বিকেল
৩ টায় রাফেয়া আক্তারকে তার স্বামী ওবায়দুল ইসলাম ও এক নারী প্রতিবেশিসহ হাসপাতালে নিয়ে আসে।
এ সময় তার গলায় কালো জখমের চিহ্ন দেখা যায়। ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাফেয়ার স্বামী ওবায়দুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর স্ত্রীকে না জানিয়ে ২য় বিয়ে করেন।
স্বামীর ২য় বিয়ের খবরটি ১ম স্ত্রী রাফেয়া সোমবার দুপুরে জেনে যায়। ক্ষোভে তিনি বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার স্বামী ওবায়দুল ইসলাম ও একনারী প্রতিবেশি সহ হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাফেয়ার চাচা শশুর খোকন মিয়া বলেন, ওবায়দুল ইসলাম ১৫ দিনের ছুটিতে ওমান থেকে দেশে আসে। দেশে আসার আগে ওবায়দুল মুঠোফোনে ঢাকার এক মেয়েকে বিয়ে করেন । সোমবার বিষয়টি  প্রথম স্ত্রী জেনে যায়। তারপরও সে সকলের অজান্তে স্বামীর উপরে অভিমান করে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। কর্তব্যরত চিকিৎসক আবুল হাসেম সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই রাফেয়ার মৃত্যু হয়। তার গলায় কালো জখমের দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস দেওয়ার কারণে মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান বলেন, গলায় ফাস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চৌদ্দগ্রামে স্বামীর ২য় বিয়ের খবর শুনে প্রথম স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪