ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভবনের চাদ থেকে লাফিয়ে পড়ে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা 

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি নির্মাণাধীণ ভবনের চাদ থেকে ঝাঁপিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটোয়ারী (৩৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ তলার চাদ থেকে  লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি।
মোস্তফা তারেক রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
তিনি সদর উপজেলার পৌর এলাকার বাসিন্দা ও দুই সন্তানের জনক। তার মৃতদেহ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
জানা গেছে, রোববার বিকেল ৩টায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল উপজেলা পরিষদের নির্মাণাধীন ৫ তলা ভবনের চাদ থেকে লাফিয়ে নীচে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেককে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চাদ থেকে লাফিয়ে নীচে পড়ে তারেক ইকবালের মৃত্যু হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে৷
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ভবনের চাদ থেকে লাফিয়ে পড়ে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা 

আপডেট সময় : ১২:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪