ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • মোঃ নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ০৯:৫৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী সগির আহমেদ রেন্টু (৫২) ও তার স্ত্রী শাহানাজ আক্তার শানুর (৪০) মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিয়ম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
সগির আহমেদ রেন্টু ওই বাড়ির মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যাটারী চালিত অটোরিকশা চালক।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সগির আহমেদ তার অটোরিকশার ব্যাটারী চার্জ করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে যান তার স্ত্রী শাহানাজ আক্তার শানু। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানায়।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিজেদের অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে প্রথমে সগির আহমেদ, পরে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী শাহানাজ বেগম শানুর মৃত্যু হয়েছে।
এদিকে একই ইউনিয়নের জামালপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে রুমা আক্তার নামে এক নারীর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪