ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভোলায় অস্ত্রসহ বাবা-ছেলে আটক

ভোলার দৌলখান উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের বসতঘরে তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র ও ৬টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (২৭ অক্টোবর) ভোর রাতে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

আটককৃতরা হলেন‌‌- মো. লোকমান হোসেন (৫০) ও তার ছেলে মো. হাসনাইন (২৩)। আটক বাবা-ছেলে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও স্থানীয়ভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং তারা স্থানীয় চরপাতা ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের (মহিলা) মেম্বারের স্বামী ও ছেলে।

দুপুরে প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, বেশ কিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকার মেঘনা নদী ও চরে মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। ভুক্তভোগী জনসাধারণ কোস্টগার্ডের কাছে সাহায্য চাইলে কোস্টগার্ড ওই এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী মো. লোকমান হোসেন ও তার ছেলে মো. হাসনাইনকে একটি আগ্নেয়াস্ত্র ও ৬টি দেশীয় অস্ত্রসহ (২টি রামদা, একটি দা, চাইনিজ কুড়াল, ছুড়ি ও চাপাতি) আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ আরও বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তী সময়ে আটককৃত সন্ত্রাসীদেরকে জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রসহ দৌলতখান থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানে এরূপ অভিযান অব্যাহত রাখবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় অস্ত্রসহ বাবা-ছেলে আটক

আপডেট সময় : ০৮:৩১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪