ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। বৃহস্পতিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহও একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কারচুপির অভিযোগ এনে ফেসবুক লাইভে জসিম উদ্দিন বলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত ও বের করে দেওয়া হয়েছে। অনেকের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও তুলেছেন তিনি।
গণঅধিকার পরিষদের এ প্রার্থী অভিযোগ করেন, টাকা দিয়ে ভোট কিনেছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে।
“এই পরিস্থিতিতে আমি আমার দেবিদ্বারবাসীর সার্বিক বিবেচনার কথা চিন্তা করে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করছি”, বলেন তিনি।
চেতনায়২৪ ডেস্ক : 




































