ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্রেসক্লাবের ওয়াশরুমে পড়ে ছিল বিএনপির মিডিয়া সেল সদস্যের মরদেহ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ওয়াশরুম থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদের (৬৯) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। আলী মামুদ দৈনিক দিনকালের সিটি এডিটরের দায়িত্বে ছিলেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

মনিরুজ্জামান বলেন, একজন সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওয়াশরুমে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আলী মাহমুদের সহকর্মী আনোয়ার বুলু জানান, তিনি পরশুদিন অফিস করেছেন। তাকে একটি রিপোর্ট দিয়ে বলেছিলেন এটি যেন দেখে প্রকাশের ব্যবস্থা করা হয়। সেদিনের পর থেকে তিনি ছুটিতে ছিলেন। তিনি তার মৃত্যুর খবর শুনে জাতীয় প্রেসক্লাবের দিকে যাচ্ছেন।

তিনি আরও জানান, আলী মামুদের কয়েক বছর আগে ওপেন হার্ট সার্জারি অপারেশন হয়েছিল। এরপর থেকে ভালোই ছিলেন। তার গ্রামের বাড়ির রাজশাহী জেলায়। তিনি ঢাকার মগবাজারে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেসক্লাবের ওয়াশরুমে পড়ে ছিল বিএনপির মিডিয়া সেল সদস্যের মরদেহ

আপডেট সময় : ১২:১৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬