ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না: জামায়াত আমির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে। হবিগঞ্জের চা-বাগানকে আধুনিকীকরণ করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হবিগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। চার ধর্মের মানুষ যুগ যুগ ধরে এখানে বাসবাস করে আসছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। এটি একটি ফুলের বাগানের মতো। ধর্মের ভিত্তিতে বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। বিভিন্ন ধর্মের মানুষ তাদের আচার-অনুষ্ঠান পালন করবে, কেউ বাধা দেওয়া চেষ্টা করবে না।’

তিনি বলেন, ‘রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি। একটি দলের লোকেরা বিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এ দেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।’

তিনি আরও বলেন, ‘অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেব। যারা মা-বোনদের অপমান করেছেন, তারা ১৮ কোটি মানুষের কাছে মাফ চান।’

জামায়াত আমির বলেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। এর দায় পূর্বের ক্ষমতাধরদের। বৈষম্যহীন দেশের জন্য গনগণ জীবন দিয়েছে। কিন্তু বৈষম্য ধরে রেখেছে অসৎ রাজনীতি।

তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা (এমপি) বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। প্রয়োজনে না হয় রিকশায় চড়ব। এছাড়া স্বল্পমূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয়, সেটাও কেউ গ্রহণ করবেন না। যার অর্থ দিয়ে ক্রয় করার ক্ষমতা আছে, তিনিই পরিপূর্ণ অর্থ দিয়ে গাড়ি-ফ্ল্যাট ক্রয় করবেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না: জামায়াত আমির

আপডেট সময় : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬