ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে যৌথ অভিযানে সন্ত্রাসী ‘কালা বাবুল’ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বাবুল হোসেন ওরফে কালা বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের জঙ্গল বড়হাতিয়া নতুনপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনালা বন্দুক, ১২ বোর শটগানের দুটি লিডবল কার্তুজ এবং আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার বাবুল হোসেন ওই এলাকার ইউনুস মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— লোহাগাড়ায় নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন কালা বাবুল। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

চট্টগ্রামে যৌথ অভিযানে সন্ত্রাসী ‘কালা বাবুল’ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১১:৫৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬