ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় অবৈধ ভাটার চিমনি গুঁড়িয়ে দিলো প্রশাসন, ৫০ হাজার জরিমানা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী এলাকায় অবস্থিত অবৈধভাবে পরিচালিত বিএসবি নামক ইটভাটায় অভিযান করেছে মোবাইল কোর্ট। এ সময় ইটভাটার অবৈধ্য চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন। এর সঙ্গে ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(২) ধারা অনুযায়ী বিএসবি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, পরিবেশ রক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

পাংশায় অবৈধ ভাটার চিমনি গুঁড়িয়ে দিলো প্রশাসন, ৫০ হাজার জরিমানা

আপডেট সময় : ১১:১৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬