ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতপণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, স্বৈরাচার যারা পালিয়ে গেছে ৫ আগস্ট তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেরিসহ অনেকে নির্যাতিত হয়েছে। এ মানুষগুলোর আত্মত্যাগ আমাদের যদি মূল্যায়ন করতে হয়, প্রতিদান দিতে হয় তাহলে শুধু মিটিং করলে হবে না। তাদের প্রতিবাদ ছিলো অন্যায়ের বিরুদ্ধে। যে অধিকার কেড়ে নেয়া হয়েছিলো তার বিরুদ্ধে। এ অধিকারকে যদি প্রয়োগ করতে হয়, কেড়ে নেয়া অধিকার যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই ১২ তারিখে আপনাদের সোচ্চার হতে হবে। ১২ তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে তাহলে যারা আপনাদের অধিকার কেড়ে নিয়েছিলো তারা তাদের জবাব পাবে।

এসময় তারেক রহমান বলেন, আমরা যারা বিএনপি করি তারা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম, বর্ণের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মূখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্ম মূখ্য নয়।

বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে আমাদেরকে। আমাদের সকলকে এখন একসাথে কাজ করতে হবে দেশ গড়ার জন্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।

আপডেট সময় : ০৫:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬