ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

লালমনিরহাটে অপহৃত কলেজছাত্রীসহ অপহরণকারী গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

লালমনিরহাট সদরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় র‍্যাবের যৌথ অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় প্রধান আসামি মো. নাঈম ইসলামকে(২২) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিবু মার্কেটের যাত্রী ছাউনির সামনে অভিযান পরিচালনা করে র‍্যাবের যৌথ অভিযানিক দল। অভিযানে প্রধান আসামিকে গ্রেফতার করা হয় এবং অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত নাঈম ইসলাম লালমনিরহাট জেলার বালাটারী এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, কলেজে যাতায়াতের সময় নাঈম ইসলাম দীর্ঘদিন ধরে ভিকটিম (১৭)কে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। পরবর্তীতে, গত ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ভিকটিম নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আসামি ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসযোগে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। বিষয়টির গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।র‍্যাব-১৩ এর অতিরিক্ত পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাটে অপহৃত কলেজছাত্রীসহ অপহরণকারী গ্রেফতার

আপডেট সময় : ০৭:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬