ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মধ্যরাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৭৮২ বার পড়া হয়েছে

ছাত্রদলের হামলায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় ছাত্রদলের পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বহিরাগত ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উস্কানিমূলক আচরণ করলে মারামারি সূত্রপাত ঘটে। তবে হামলা পাল্টা হামলার একঘণ্টা পরেও মারামারি বন্ধ করতে ব্যর্থ হয়েছে সিকৃবি প্রশাসন।

জানা যায়, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেললে এ থেকে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু মারামারি হাতের নাগালের বাইরে হওয়ায় তাৎক্ষণাৎ কোন ব্যবস্থা নিতে পারছি না।

শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেটের সড়ক বরাবর অবস্থান করে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যরাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র

আপডেট সময় : ০৯:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪