ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগের দুপক্ষের সংঘর্ষ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে
নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামাতের সাদ ও জুবায়েরপন্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। এ সময় নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামাতের দুই গ্রুপ সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

এ সময় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দখলে নিয়ে সড়কে অবস্থান নেয়। অপরদিকে সাদ গ্রুপের লোকজন সড়কে অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকাজুড়ে উত্তেজনা চলছে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগের দুপক্ষের সংঘর্ষ

আপডেট সময় : ১০:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪