ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেওয়ার দায়ে ২ পুলিশ সাময়িক বরখাস্ত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন— নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউসার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর উপজেলার কানাবাড়ি মোড়ে গাঁজাভর্তি এক পিকাআপ ভ্যান আটক করে টহলরত দুই পুলিশ সদস্য আহসান জাহিদ ও আবু কাউসার। পরে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে গাঁজাভর্তি পিকআপ ভ্যানটি ছেড়ে দেয় তারা। পরে ঘটনা জানাজানি হলে প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় এসআই জাহিদ ও কনস্টেবল কাউসারকে সাময়িক বরখাস্ত করা হয়।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেওয়ার দায়ে ২ পুলিশ সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ১২:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬