ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রায়পুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলে শিশুর

  • মোঃ নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ০৬:২৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহা সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মুসা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ওই সড়কের সোনাপুর চৈতাইল্লা দিঘির পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়।
নিহত মুসা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের হায়দার আলী বেপারী বাড়ির শাহাদাত হোসেন আক্তারের ছেলে।
স্থানীয়রা জানায়, সড়কের পাশেই মুসাদের বাড়ি। সকাল সাড়ে ৮ টার দিকে মুসা বাড়ি থেকে সড়কের পাশে থাকা দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় সে লক্ষ্মীপুর-রায়পুর সড়ক পার হতে গেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী মাল বোঝাই (চট্ট মেট্রো-ট-১১-৭৮৯৩) ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকার সাথে মুসার দেহ পিষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রায়পুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলে শিশুর

আপডেট সময় : ০৬:২৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪