ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জোনায়েদ সাকির চেয়ে তার স্ত্রীর আয় ও সম্পদ বেশি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তিনি এই আসনে বিএনপি জোটের প্রার্থী হয়েছেন। গত ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, জোনায়েদ সাকির তুলনায় তার স্ত্রীর বার্ষিক আয় ও স্থাবর সম্পদের পরিমাণ বেশি।

হলফনামায় জোনায়েদ সাকি তার পেশা হিসেবে ‘প্রকাশক’ উল্লেখ করেছেন। অন্যদিকে তার স্ত্রী তাসলিমা আক্তার পেশায় একজন আলোকচিত্রী ও শিক্ষক।

হলফনামায় জোনায়েদ সাকি উল্লেখ করেছেন যে, তার বার্ষিক আয় ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে ১ লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে ৬ লাখ ৫০ টাকা আয় হয়। বিপরীতে তার স্ত্রীর বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। স্ত্রীর আয়ের উৎসগুলোর মধ্যে রয়েছে স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে ৮ লাখ ২৮ হাজার টাকা।

স্থাবর সম্পদের মধ্যে জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষি জমি রয়েছে এবং একটি ফ্ল্যাটের জন্য তিনি ৩ লাখ ২০ হাজার টাকা অগ্রিম জমা দিয়েছেন। তার স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ পয়েন্ট কৃষি জমি, একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। অন্যদিকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা। হলফনামার তথ্যমতে, সাকির বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই।

জোনায়েদ সাকির স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে। তার প্রয়াত বাবার নাম মো. ফজলুর রহমান এবং মায়ের নাম মাসুদা খানম। তার শিক্ষাগত যোগ্যতা বি.এ পাস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

জোনায়েদ সাকির চেয়ে তার স্ত্রীর আয় ও সম্পদ বেশি

আপডেট সময় : ১২:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬