ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী আইনজীবীদের নোয়াখালীর আদালত এলাকায় রাজনীতি নিষিদ্ধের দাবি

‘ফ্যাসিবাদের দালালরা কোর্টপ্রাঙ্গনে আওয়ামীপন্থী নিকৃষ্ট স্লোগান দেওয়ার’ প্রতিবাদে নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালীর সর্বস্তরের সাধারণ ছাত্র জনতা। এসময় আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীদের নোয়াখালীর আদালত এলাকায় রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা।

আজ বেলা ১১ টায় নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও জাতীয়তাবাদী আইনজীবী ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক এনবিএস রাসেল, জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল
বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা রয়ে গেছে। তারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এখনো শহীদদের রক্তের দাগ না শুকাতেই তারা কোর্ট এলাকায় আওয়ামীলীগের স্লোগান দিচ্ছে।
আওয়ামী আইনজীবীদের নোয়াখালীর আদালত এলাকায় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আওয়ামী আইনজীবীদের নোয়াখালীর আদালত এলাকায় রাজনীতি নিষিদ্ধের দাবি

আপডেট সময় : ১২:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪