ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মেঘনায় ইলিশ শিকারে নেমে কারাগারে গেল ৭ জেলে

  • মোঃ নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ০৭:৩৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে লক্ষ্মীপুরে রায়পুরে ৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এদের মধ্যে ৬ জনকে ১২ দিন এবং একজনকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, জহিরুল ইসলাম, সোহাগ হোসেন, রাসেল শিকদার, তারেক হোসেন, জয়নাল আবেদিন, মো. শাকিল হোসেন ও আবদুল বারেক। এদের মধ্যে জহিরুল ইসলামের বাড়ি বরিশালের হিজলা ও অন্যরা রায়পুর উপজেলার বাসিন্দা।
সোমবার (২২ অক্টোবর) রাতে রায়পুর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রায়পুর সীমান্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড দেয়া হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে একটি বড় নৌকা ও প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা রয়েছে। এ লক্ষ্যে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারী জেলদের সর্বোচ্চ দুই বছরের জেল বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেঘনায় ইলিশ শিকারে নেমে কারাগারে গেল ৭ জেলে

আপডেট সময় : ০৭:৩৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪