ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বিদ্যালয়ের পাশের ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা ক্ষতিকর ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার দুপুরে প্রায় ঘন্টাব্যাপি বিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাইজচরা গ্রামের ওয়াহাব ব্রিক্স নামের ইটভাটাটি ছিলো নদীর তীরে। দুই বছর আগে এটিকে স্থানান্তর করে মধ্য মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি জায়গায় নতুন করে তৈরি করা হয়। যার ফলে ইটভাটার ধোঁয়ায় বিদ্যালয়ের পড়ালেখায় বিগ্ন ঘটে। শিশুদের বিদ্যালয়ে যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়। একই অবস্থা হয় পাশবর্তী হাজী শাহে আলম তালুক মিয়া নুরানী মাদ্রাসার শিক্ষার্থীদের। এছাড়া ইটভাটার ধোঁয়ায় আহমদীয়া জামে মসজিদ নামাজ আদায় করতে গিয়ে সমস্যা হয় মুসল্লিদের।

এলাকার মানুষজন একাধিকবার ইটভাটাটি বন্ধ করার চেষ্টা করলেও কোন ফল পাওয়া যায়নি। এ বছর নতুন করে ইটভাটাটি চালু করার কার্যক্রম শুরু হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে এটি বন্ধের দাবি জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

নোয়াখালীতে বিদ্যালয়ের পাশের ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪