ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু-সংশ্লিষ্ট প্রাণিসম্পদে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সনদ গৃহীত হওয়ার ৪১তম বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করে সার্ক কৃষি কেন্দ্র।

১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে সনদ গ্রহণের মধ্য দিয়ে আঞ্চলিক সহযোগিতার যে যাত্রা শুরু হয়েছিল, দিবসটি সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়।

এ বছরের উদ্‌যাপনের কেন্দ্রবিন্দুতে ছিল ‘ওয়ান হেলথ ধারণার আলোকে দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সংশ্লিষ্ট প্রাণিসম্পদ খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক মূল প্রবন্ধ।

অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সার্ক ও বিমসটেক) মহাপরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষি ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। তিনি খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদ ব্যবস্থায় উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ওয়ান হেলথ’ কাঠামোর অধীনে আরও শক্তিশালী সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তান কৃষি গবেষণা কাউন্সিলের প্রাণিসম্পদ উৎপাদন বিভাগের পরিচালক ড. মুহাম্মদ ইকবাল আনজুম। তিনি যৌথ গবেষণা, তথ্যের সামঞ্জস্য বিধান এবং সীমান্ত-পারাপার সহযোগিতা বৃদ্ধি করে জলবায়ু-সহনশীল প্রাণিসম্পদ খাত গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম। তিনি টেকসই কৃষি উন্নয়নে আঞ্চলিক সংহতি, জ্ঞান বিনিময় ও বৈজ্ঞানিক গবেষণা বৃদ্ধির ওপর জোর দেন।

অনুষ্ঠানের শুরুতে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনুর রশীদ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি গবেষণা, প্রযুক্তি বিনিময় ও নীতি প্রণয়নে সার্ক কৃষি কেন্দ্রের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ অগ্রাধিকার তুলে ধরেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

জলবায়ু-সংশ্লিষ্ট প্রাণিসম্পদে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

আপডেট সময় : ১১:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫