ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫০) নামের এক সরকারি চাকরিজীবী নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকার বিআরটি ফ্লাইওভারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডে একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, কর্মস্থলে যাওয়ার সময় ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হন সিদ্দিকুর রহমান। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির শরীরে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত

আপডেট সময় : ০১:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫