ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে  এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হন অন্তত ১৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরও দুজন।
এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫