ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাস উপজেলায় অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ মান্নান ভূইয়া (৫৮) নামে বিএনপি–সমর্থিত এক নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাত সাড়ে ১০টার পর উপজেলার সাহাপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মান্নান ভূইয়া মজিদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে মান্নান ভূইয়ার স্ত্রী হাজেরা খাতুনের দাবি, স্থানীয় আওয়ামী লীগ–সমর্থিত কয়েকজনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই স্বামীকে ফাঁসাতে বাথরুমের ছাদে অস্ত্র রেখে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে বাড়ির বাইরের বাথরুমের ছাদে বস্তাবন্দি অবস্থায় দেশীয় তৈরি পাইপগান–সদৃশ একটি অস্ত্র, পাঁচটি সিসা কার্তুজ, দুটি রামদা, একটি পুরোনো চাপাতি ও একটি লম্বা ছোড়া উদ্ধার করা হয়। ঘর তল্লাশি করে দুই লাখ তেষট্টি হাজার টাকাও জব্দ করা হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, মান্নান ভূইয়ার বাসা থেকে উদ্ধারকৃত অস্ত্র ও ধারালো অস্ত্রের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মধ্যে চলছে নানা মত–বিরোধ ও রাজনৈতিক উত্তাপ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

আপডেট সময় : ০৬:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫