ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে কথা বিশ্বাস (১৫) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) ভোরে জেলা শহরের মোহাম্মদপাড়া কমিশনার রোডে নিজ বাসার ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তরুণী কথা বিশ্বাস জেলা শহরের মোহাম্মদপাড়া কমিশনার রোডে প্রভাত বিশ্বাসের মেয়ে ও প্রিন্স বৈদ্যের স্ত্রী। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কথাকে দেখতে পায় স্বামী প্রিন্স বৈদ্য। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্যরা এসে কথাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আলামত সংগ্রহ করা হয়েছে এবং স্বজন ও সংশ্লিষ্টদের বক্তব্য নেয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত কথার পরিবার জানায়, কথার স্বামী প্রিন্স একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ ও বিবাদ চলছিল। এর কারণে কথা অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারনা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

গোপালগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫