ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর তুরাগপাড়ে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

টঙ্গীর তুরাগপাড়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজন করা এ জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোড় ইজতেমার সমাপ্তি হবে।

দেশ-বিদেশ থেকে আগত মুসল্লি ও বিভিন্ন অঞ্চলের চিল্লাধারী সাথিরা এ জোড় ইজতেমায় অংশ নিয়েছেন। এই আয়োজনে তাবলিগের সাথিরা সারা বছরের কাজের ধারাবাহিকতা, কর্মপরিকল্পনা, এবং দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মুরব্বিদের কাছ থেকে রাহবারি ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পান।

এ উপলক্ষে তাবলিগ জামাতের দেশ-বিদেশের প্রবীণ শুরায়ি মুরব্বিরা ইতোমধ্যেই টঙ্গীতে সমবেত হয়েছেন। এখান থেকেই সারা বছরের কাজের নকশা, আমল ও দাওয়াতের তরতিব, এবং দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে করণীয়-বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করা হবে।

জোড় ইজতেমায় অংশ নিতে পারেন তিন চিল্লার সাথি এবং কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমরা যা এই জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় রাখে। বিশ্ব ইজতেমা সফল করার অন্যতম পূর্বপ্রস্তুতিই হলো এ জোড় ইজতেমা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

টঙ্গীর তুরাগপাড়ে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

আপডেট সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫