ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের কিশোরীকে (১২) ধর্ষণ মামলায় আহম্মদ আলী (৫৮) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সকালে দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর  এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আহম্মদ আলী উপজেলার দর্শনা থানাধীন মদনা গ্রামের গ্রামের দক্ষিণপাড়ার জুড়ান মন্ডলের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে দর্শনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এজাহার  সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে মদনা গ্রামের মদনা দক্ষিণ পাড়াস্থ নসকদুয়া বিলে যাওয়ার শাপলা ফুল তুলতে যায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরী। এ সময় গ্রামের আহম্মদ আলী শিশুটিকে মরিচের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী হলুদ ক্ষেতে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করেন।

ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪