ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

জব্দ করা ভারতীয় শাড়ি-থ্রিপিস, পাঞ্জাবি

ফেনী সীমান্তে টানা দুদিনের বিশেষ অভিযানে রেকর্ড পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে হাজার হাজার পিস দামি ভারতীয় শাড়ি-থ্রিপিস, পাঞ্জাবি, বিদেশি মদ, চকলেট এবং গরু। এসবের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধ ও বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ সীমান্তে আলাদা অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা পণ্য ফেলে‌ পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একাধিক সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে চোরাচালান রোধে আমাদের কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চলছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, জব্দ করা সব পণ্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেয়া হবে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি।

আপডেট সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫