ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯ ইউনিটের চেষ্টায় তিন ঘণ্টা পর নিভল গাজীপুরের আগুন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

গাজীপুরের রাজেন্দ্রপুরে স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল লিমিটেড নামে একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে দুপুর একটার দিকে আগুন লাগার খবর শুনে দ্রুত ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, দুপুরে কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে জয়দেবপুর ফায়ার সার্ভিস, শ্রীপুরসহ আশপাশের মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

এর আগে ভোর সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছিল। ফতুল্লা থানার পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়ায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

৯ ইউনিটের চেষ্টায় তিন ঘণ্টা পর নিভল গাজীপুরের আগুন

আপডেট সময় : ০৩:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫