ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, এসআই ক্লোজড

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল হয়েছে। এ ঘটনায় সিরাজদিখান থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় হঠাৎ করেই মিছিল বের করেন। পুলিশের সামনেই এই মিছিল হয় বলে অভিযোগ।

আটকরা হলেন-মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) ও মন্টু ভুঁইয়া (৩০)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে মিছিল বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে তাদের আটকের আগেই মিছিলকারীরা পালিয়ে যায়। মিছিলকারীদের আটকে ব্যর্থ হওয়ায় এসআই মো. কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি তাকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, এসআই ক্লোজড

আপডেট সময় : ০৬:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫