ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৭৩ দিন পর শহীদ বিশালের লাশ উত্তোলন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগষ্ট জয়পুরহাটে নিহত বিশাল সরকারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। লাশ দাফনের ৭৩দিন পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পাঁচবিবি উপজেলার রতনপুর সরকার পাড়া গ্রামের কবর থেকে বিশালের মরদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

হত্যার দিন বিশাল বন্ধুদের সাথে শহরের পাঁচুর মোরে মিছিল ও বিক্ষোভে অংশ নেন এসময় হঠাৎই সে গুলিবিদ্ধ হয় এবং তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঐদিন দ্রুত ময়না তদন্ত জাড়া লাশ দাফন করা হয়।

পরে বিশালের বাবা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ তোলা হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শাহ আলম শোভন, জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম, বিশালের বাবা মজিদুল সরকারসহ স্থানীয়রা।

দীর্ঘদিন পর কবর থেকে লাশ উত্তোলন করলেও বিশালের বাবাসহ স্থানীয়রা বিশাল হত্যার সুস্ঠ বিচার দাবী করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

৭৩ দিন পর শহীদ বিশালের লাশ উত্তোলন

আপডেট সময় : ১০:১৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪