ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় আগুনে ১০ দোকান পুড়ে ছাই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার কুটিবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা যায়, মঙ্গলবার রাতে কুটি বাজারের এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারিসহ বিভিন্ন রকমের ১০ দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কসবা উপজেলার দুটি ইউনিট ও আখাউড়া উপজেলার দুটি ইউনিটসহ মোট ৪ ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কসবা ফায়ার সার্ভিসের লিডার নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে যাওয়া ১০ দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

কসবায় আগুনে ১০ দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০৩:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫