ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শরীয়তপুরে এনসিপি নেতার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এনসিপি নেতার অভিযোগ, এক ছাত্রলীগ নেতা তাকে মুঠোফোনে হুমকি দেওয়ার পরই এই ঘটনা ঘটে।

সোমবার (৩ নভেম্বর) রাতে শহরের পৌর ঈদগাহ মাঠের পাশে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদারের ব্যক্তিগত কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

সবুজ তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের পক্ষ থেকে আমাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। গতকালও আমার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়। এরপরই আমার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভয় পাইনি। তাই ভীতি দেখিয়ে কোনো ফল হবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুরে এনসিপি নেতার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫