ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা যুবক আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে জামাল হোসেন (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) রাতে স্থানীয় পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস এলাকা থেকে স্থানীয়রা ওই রোহিঙ্গা যুবককে আটক করে।

আটক রোহিঙ্গা যুবক জামাল হোসেন মিয়ানমারের আকিয়ার জেলার মন্ডু থানার শীলখালী গ্রামের শামসুল আলমের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই-৯ এ বসবাস করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা যুবক জামাল হোসেন পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দিলে তিনি বাংলাদেশে ফেরত আসেন। পরে স্থানীয়রা বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করে দহগ্রাম বিওপিতে সোপর্দ করেন।

আটক যুবক জামাল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেন যে তিনি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় দেশটিতে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করে বিজিবি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় : ০৬:৪৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪