ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গত ৫ বছরের ফলের মধ্যে সর্বনিম্ন পাসের হার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৩২, যা গত ৫ বছরের ফলের মধ্যে সর্বনিম্ন পাসের হার।

এর আগে ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, ২০২২ সালে ৮০ দশমিক ৫০ শতাংশ, ২০২১ সালে ৮৯ দশমিক ৩৯ শতাংশ ও ২০২০ সালে অটো পাস পদ্ধতিতে শতভাগ পাসের হার ছিল।

এবারের পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৬ হাজার ২৯৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার ৪ দশমিক ১৩ শতাংশ কম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এ বোর্ডের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৭২ ও ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ।

বিভাগ ভিত্তিক ফলে এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়া মানবিকে পাসের হার ৫৭ দশমিক ১১ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৪ হাজার ৫১০ জন ও ছাত্রী ৫ হাজার ৭৫৯ জন।

এ ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় কক্সবাজার জেলায় ৬৩ দশমিক ১৯ শতাংশ, রাঙামাটি জেলায় ৬০ দশমিক ৩২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৫৯ দশমিক ৬৩ শতাংশ, বান্দরবান জেলায় ৫৯ দশমিক ৯০ শতাংশ পাসের হার।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ৫ বছরের ফলের মধ্যে সর্বনিম্ন পাসের হার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে

আপডেট সময় : ০৬:৩৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪