ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের হাত ছাড়িয়ে বাবার কাছে যাওয়ার সময় প্রাণ গেল শিশুর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

বাগমারায় মায়ের হাত ছাড়িয়ে বাবার কাছে যাওয়ার সময় ভ্যানের ধাক্কায় তামিম ইসলাম নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে সাইপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশু সাইপাড়া গ্রামের এমদাদুল হকের একমাত্র ছেলে।

জানা গেছে, বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামের এমদাদুল হক ও তার স্ত্রী তাদের একমাত্র শিশু ছেলে তামিম ইসলামকে সঙ্গে নিয়ে সোমবার সকালে বাড়ির পাশে সড়কের দুইপাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় সাইপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ওই শিশু মায়ের হাত ছাড়িয়ে সড়কের অপর পাশে বাবার কাছে যাওয়ার জন্য দৌড় দেয়। এ সময় ব্যাটারিচালিত একটি অটোভ্যান পেছন দিক থেকে ওই শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কের উপর ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার ওসি তহিদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

মায়ের হাত ছাড়িয়ে বাবার কাছে যাওয়ার সময় প্রাণ গেল শিশুর

আপডেট সময় : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪