ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

জামালপুর সদরের আদর্শ বটতলা এলাকায় কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ চারজন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার অর্থনৈতিক অঞ্চলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে একজন নারী। তার নাম জানা যায়নি। বাকিরা হলেন-ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া, চান মিয়া ও আরিফা খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে দিগপাইতগামী একটি কাভার্ডভ্যান অর্থনৈতিক অঞ্চলের সামনে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রাশেদ। আহত হন সাতজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথে আরও তিনজন মারা যান। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

জামালপুর থানার ওসি নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করে স্থানীয়রা। তবে যানটির চালক ও তার সহকারী পালিয়ে যায়।

ওসি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

জামালপুরে কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

আপডেট সময় : ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫