ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শহীদ আবু সাঈদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদ।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে এনটিআরসিএর ওয়েবসাইটে নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, শহীদ আবু সাঈদ স্কুল ২-এ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন।

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবু সাঈদকে নিয়ে আবেগঘন পোস্ট করছেন সহপাঠী ও তার সঙ্গে আন্দোলন করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ যোদ্ধারা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন ফেসবুক পোস্টে লেখেন, ১১ তারিখ ক্যাম্পাসে মিছিল করার পর ১২ তারিখ ছিল আবু সাঈদ ভাইয়ের নিবন্ধন লিখিত পরীক্ষা। আমরা ওইদিন সকালে মিটিং করব। তো আবু সাঈদ ভাই বলছিলেন, ‘পরীক্ষা দেব কি না-কিছুই পড়িনি আন্দোলনের কারণে’।

আমরা বললাম, ভাই পরীক্ষা দিয়ে আসেন, আমরা বিকেলে মিটিং করব। ১১ তারিখ ছাত্রলীগের চড়-থাপ্পড় খাওয়ার স্ট্রেস নিয়ে ১২ তারিখ পরীক্ষা দিতে যান সাঈদ ভাই। আজ ফলাফল প্রকাশ করা হয়েছে। কিন্তু আবু সাঈদ ভাই নাই। আমরা শুধু বীর সাঈদ ভাইকে হারাইনি, হারিয়েছি মেধাবী শিক্ষার্থীকে।

গত ১৬ জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ আবু সাঈদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন

আপডেট সময় : ০১:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪