ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বিসিকে একটি ডাইং কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঝলসে যান তারা। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হলেন- এম এস ড্রাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার শ্রমিক আলামিন, আজিজুল্লাহ, সেলিম মিয়া, জালাল, নাজমুল হুদা এবং নিরাপত্তা প্রহরী নুর মোহাম্মদ।

স্থানীয়রা জানান, সকালে কারখানাটির নিচতলায় বয়লার রুমে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সাড়ে আটটার দিকে ওই কক্ষের গ্যাস লাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে ৬ শ্রমিক দগ্ধ হন। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়ে তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও সবার অবস্থাই গুরুতর বলে জানান এই আবাসিক সার্জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫