ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ২

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চালককে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর কবরস্থানের পাশে রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান।

নিহত ৩৮ বছর বয়সী আব্দুল হাই বাচ্চু ওই ইউনিয়নের চেংটিয়া চান্দপাড়ার আফসার আলীর ছেলে।

তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন-উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও পূর্বদেলুয়া মধ্যপাড়ার ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি (৫০)।

নিহতের স্ত্রী সাজেদা খাতুন বলেন, রোববার বিকালে তার স্বামী কাজে বের হন। পরে রাত ১০টার দিকে খবর পান যে, মধুপুর কবরস্থানে পাশের একটি ডোবায় তার মৃতদেহ পড়ে আছে।

ওসি রাকিবুল বলেন, “বাচ্চুকে গলায় গামছা পেঁচিয়ে ও দুই হাত রশি দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করার পর লাশ ডোবার ভেতর ফেলে রাখা হয়েছিল।

“রাতেই অভিযান চালিয়ে উপজেলার পুর্বদেলুয়া এলাকা থেকে তার ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়।”

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে রাতেই মামলা করেছেন এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ২

আপডেট সময় : ০৭:৫১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪