ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরায় ১০৪ জেলে আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

ইলিশ শিকারে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় বঙ্গোপসাগর থেকে ৬টি ফিশিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার বিকেলে গভীর সমুদ্র থেকে তাদের আটক করে মঙ্গলবার বিকেলে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষণে চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে ইলিশ আহরণ করছিল এসব ট্রলার। টহলরত নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারগুলো আটক করে।

আটক জেলেদের বাড়ি বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী ও মহিপুর এলাকায়। ট্রলারগুলোতে প্রায় ৫ মেট্রিক টন মাছ ছিল, যার বেশির ভাগই ইলিশ। এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা।

তিনি আরও বলেন, আটক জেলেদের ছেড়ে দেওয়া হবে, তবে ট্রলার মালিকদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে। মা ইলিশের প্রজনন সুরক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরায় ১০৪ জেলে আটক

আপডেট সময় : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫