ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মিঠুন বিশ্বাস (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাতে রাজধানীর তেজগাঁ এলাকা থেকে ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিঠুন বিশ্বাস (৩৫) সাভারের বিরুলিয়া ইউনিয়ন এলাকার কমলাপুর গ্রামের মৃত দেবেন্দ্র বিশ্বাসের ছেলে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি মিঠুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ওই বিশ্ববিদ্যালয় ছাত্রী প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিল। এ সময় সে বাসায় গিয়ে দেখে তার মা বাড়িতে তালা দিয়ে অন্য বাসায় গিয়েছে। সে সময় ঘরের তালার চাবি একটি চায়ের দোকানে রেখে গেছে জানতে পারেন। পরে তালার চাবি নিয়ে বাসায় ফেরার পথে তিনি ধর্ষণের শিকার হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫