ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের টেক্সটাইল কারখানার আগুন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের টেক্সটাইল কারখানার আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকার ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানার ভয়াবহ আগুন লাগার ১৭ ঘণ্টা পর এসে নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনীর মোট ২৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন ভবনের ভেতরে নির্বাপণের কাজ চলছে। ভবনের বিভিন্ন স্থানে এখনো ধোঁয়া ও ছিটেফোঁটা আগুন দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে আটতলা ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। দ্রুতই তা ছড়িয়ে পড়ে সপ্তম ও ষষ্ঠ তলায়। খবর পেয়ে ইপিজেড বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে প্রথমে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আধাঘণ্টার মধ্যে আরও ৮টি ইউনিট যোগ দেয়। পরে নৌবাহিনীর পাঁচটি, বিমানবাহিনীর একটি এবং সেনাবাহিনীর একটি নিয়মিত টিম যৌথভাবে কাজ শুরু করে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘দীর্ঘ সময়ের প্রচেষ্টায় অবশেষে সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভবনের ভেতরে নির্বাপণের কাজ চলছে। আগুনের উৎস কোথায় এবং কীভাবে শুরু হয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের টেক্সটাইল কারখানার আগুন

আপডেট সময় : ১২:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫