পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পাকিস্তান ও তালেবান আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক আলোচনায় বসবে, যার লক্ষ্য হবে ‘ইতিবাচক ও টেকসই সমাধান খুঁজে বের করা।’
এই ঘোষণাটি আসে এমন সময়, যখন পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহারে তালেবান অবস্থানগুলোর ওপর নির্ভুল হামলা চালিয়ে তাদের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে।
সূত্রগুলোর বরাতে জানা যায়, হামলার লক্ষ্যবস্তু ছিল তালেবান ব্যাটালিয়ন নম্বর ৪ ও বর্ডার ব্রিগেড নম্বর ৬-যার দুটি উভয়ই সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 




















