ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আল হামিদ টেক্সটাইল নামে একটি তোয়ালে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

সাততলা বিশিষ্ট ওই তোয়ালে কারখানাটি চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৬টি ইউনিট বর্তমানে কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নৌবাহিনীর সদস্যরাও।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, সাত তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। বর্তমানে ১৬টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫