ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে মাদক ও সন্ত্রাসী দিয়েছে

বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা ঘরে ঘরে চাকরি দিবে বলে ঘরে ঘরে মাদক ঢুকিয়ে দিয়েছে এবং পাড়ায় মহল্লায় সন্ত্রাসী সৃষ্টি করেছে। এবং তাদেরকে দিয়ে চাঁদাবাজি সহ মানুষের জায়গা জমি দখল করিয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে চাটখিল উপজেলার ভীমপুর হাই স্কুল হল রুমে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণের সময় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মাদক থেকে দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি হয়। আমাদের সমাজ এর থেকে মুক্তি লাভ করুক। আমরা চাই বর্তমান প্রজন্মের ছাত্রসমাজ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এতে করে দেশ এগিয়ে যাবে।
বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারির ঠাঁই নেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা বিএনপির নামে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, তাদের পুলিশে ধরিয়ে দেবেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, চাটখিল পৌরসভা বিএনপি আহ্বায়ক দেওয়ান শামছুল আরিফিন শামিম, সাধারণ সম্পাদক মাসুদ আলম, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হানিফ আহমেদ হানিফ, চাটখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

শেখ হাসিনার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে মাদক ও সন্ত্রাসী দিয়েছে

আপডেট সময় : ১২:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪