ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের টাকা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদ ও কবরস্থানের কমিটি এবং টাকা রাখা নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৬ জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী পূর্বপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দৌলতখালী পূর্বপাড়া গ্রামের মসজিদ ও কবরস্থানের জমাকৃত টাকা একই এলাকার মসজিদ ও কবরস্থানের কমিটির সদস্য আসমত আলী নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের কাছে জমা রাখা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর মসজিদ ও কবরস্থানের কমিটি বাতিল করে জমা থাকা অর্থের দাবি করেন একই এলাকার বিএনপি নেতা আলী আকবর।

বিএনপি নেতা আলী আকবরের এ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানায় বিএনপিপন্থি মসজিদ ও কবরস্থানের কমিটির সদস্যরা। এ নিয়ে বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পালটা ধাওয়া ও একে অপরের ওপর হামলা চালায়। এসময় কয়েক রাউন্ড গুলি ও বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে আতঙ্কিত এলাকাবাসী জানান।

প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হলে তাদের মধ্যে জনি ইসলাম (৫০), হেকমত আলী (৩৫), আলমগীর (৩৫), বকুল হোসেন (৪৭), আলী আকবর (৪৫) ও রুবেলকে (৪০) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উল্লেখ্য, আলী আকবরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে অন্তত ৫টি বিভিন্ন অপরাধের মামলাও রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, দৌলতখালী পূর্বপাড়া গ্রামের মসজিদ ও কবরস্থানের কমিটি নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এখানে গুলির কোন ঘটনা ঘটেনি। এখনো কেউ মামলা দায়ের করেনি এবং এ ঘটনায় কেউ আটকও হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মসজিদের টাকা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

আপডেট সময় : ০৩:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪