ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যালের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যালের গুদামে আগুন লেগেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার কিছু আগে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামে একটি প্রতিষ্ঠানে এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। প্রথমে পাঁচটি ইউনিট গেলেও আগুনের তীব্রতা বাড়ায় পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। এরপর ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার ঘটনায় কারখানাটির আশপাশের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। উৎসুক জনতার কারণে আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যালের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫