ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে
শরীয়তপুরের নড়িয়ায় যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়িয়া উপজেলার পদ্মা নদীর শাখা কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে পশ্চিম পাড় থেকে একটি ছোট ট্রলার অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল। এ সময় পাশ দিয়ে একটি বাল্কহেড যাওয়ার ফলে সৃষ্ট ঢেউ ও স্রোতের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় প্রায় ২০-২৫ জন যাত্রী নদীতে পড়ে যায়। পরে আশপাশের নৌকা ও স্পিডবোটের সহায়তায় স্থানীয়রা সবাইকে উদ্ধার করেন।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল কাইউম খান বলেন, নদীতে স্রোত থাকায় একটি ছোট ট্রলার ডুবে যায়। এতে শিশু ও নারীসহ প্রায় ২০-২৫ জন যাত্রী পানিতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

আপডেট সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫